রোববার দুপুরে নগরীর সপুরা ছয়ঘাটি এলাকার একটি ছাত্রীনিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিথী নওগাঁর মান্দা উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ছাত্রীনিবাসের সিঙ্গেল রুমে থাকতেন বিথী। রোববার সকাল পেরিয়ে দুপুর হলেও দরজা না খোলায় তাকে ডাকাডাকি করা হয়। সাড়া না পেয়ে বিষয়টি পুলিশে জানান মেস মালিক। পরে বিথীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
ওসি আরো বলেন, ওই ছাত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।