[ দেশজুড়ে ]
মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত
ফাইল ছবি
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল লতিফ নামে ৬০ বছর বয়সী এক কৃষক নিহত হয়েছেন।
রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ পোড়াহাটি গ্রামের সোবহান মণ্ডলের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, দুপুরে গরুর ঘাস কেটে বাড়ি ফিরছিলেন আব্দুল লতিফ। এ সময় রাস্তা পার হতে গেলে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ওসি আরো বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!