[ দেশজুড়ে ]
ঝিনাইদহে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
মহেশপুর থানা-ফাইল ফটো
ঝিনাইদহের মহেশপুরের আমিননগর গ্রামে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে বাবা মান্নানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত মান্নান উপজেলার আমিননগর গ্রামের মৃত আবদেল মন্ডলের ছেলে। তবে ঘটনার পর থেকেই ছেলে মফিজুল পলাতক রয়েছে।
জানা যায়, বাবার জমি নিয়ে মফিজুল ও অন্য ভাইদের মধ্যে দুপুরে কথা কাটাকাটি শুরু হয়। সে সময় বিষয়টি পরে সমাধান করা হবে বলে বাবা মান্নান তাদের থামতে বলে। এতে উত্তেজিত হয়ে ছেলে মফিজুল কাছে থাকা লাঠি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই মারা যান মান্নান।
.png)
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে ঘটনায় অভিযুক্ত পলাতক মফিজুলকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!