ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের ফাঁসি

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৬, ১৮ মার্চ ২০২১
বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের ফাঁসি
বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের ফাঁসি

ভোলায় বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে আবু সায়েদকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। 

বৃহস্পতিবার দুপুরে ভোলার জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হক এ রায় দেন।

২০১৭ সালের ২৩ আগস্ট বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউপির চর আনন্দ পাট গ্রামের আবদুল মুনাফ সাজিকে তার ছেলে আবু সায়েদ লোহার শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এতে মুনাফ সাজির মাথার হাড় কেটে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক তাকে ভোলা সদর হাসপাতাল ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে বরিশাল থেকে ঢাকায় নেয়ার পথে ২৫ আগস্ট ভোর সাড়ে ৪ টার দিকে তার মৃত্যু হয়। 

Advertisement

বাড়িতে একটি গাছ কাটাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পরে জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষ ১০ জন স্বাক্ষীকে আদালতে উপস্থাপন করে। সাক্ষ্য প্রমাণে আসাসি আবু সায়েদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাবস্ত করে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রায়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট সৈয়দ আশিরাফ হোসেন লাবু সর্বোচ্চ সাজা দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্বপন কৃষ্ণ দে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!