[ দেশজুড়ে ]
মৌলভীবাজারে ট্রাক থামিয়ে চাঁদাবাজি, আটক ২
আটক দুই প্রতারক
মৌলভীবাজারের জুড়ীতে পুলিশ পরিচয়ে মালবাহী ট্রাকে চাঁদাবাজির সময় দুই প্রতারককে আটক করা হয়েছে।
শনিবার রাত ১টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জুড়ী-বড়লেখা সড়কের জাঙ্গিরাই মাদরাসার সামনে থেকে তাদের আটক করে পুলিশ।
জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল জানান, জাঙ্গিরাই মাদরাসার সামনে একটি মালবাহী ট্রাক থামিয়ে পুলিশ পরিচয়ে টাকা দাবি করেন দুই প্রতারক। এমন সংবাদে অভিযান চালিয়ে মো. সেলিম মিয়া ও মো. কবির আহমেদকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!