ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে ঘরের আড়ার সঙ্গে যুবকের গলায় ফাঁস

কমলগঞ্জ (মৌলভীবাজার)
প্রকাশিত: ১৬:৪২, ৬ জুন ২০২২
মৌলভীবাজারে ঘরের আড়ার সঙ্গে যুবকের গলায় ফাঁস
কমলগঞ্জ থানা। ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউপির পাত্রখোলা এলাকায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

রোববার রাত সাড়ে ৯ টার দিকে পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় নিজ ঘরে এ ঘটনা ঘটে। নিহত গোপাল মান্দ্রাজী পাত্রখোলা চা বাগানের মৃত চা শ্রমিক পুশ মান্দ্রাজীর ছেলে। এদিকে গোপাল মান্দ্রাজীর মৃত্যু নিয়ে এলাকায় চলছে কানাঘোষা।
 
স্থানীয়রা বড় ভাই ববই মান্দ্রাজীর সঙ্গে গোপাল মান্দ্রাজীর বেশ কিছুদিন যাবৎ ঝগড়া বিবাদ চলছিল। ঘটনার দিন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছিল। রাতেই পুলিশ সুরতহাল তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার সকালে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

Advertisement

কমলগঞ্জ থানার এসআই সুরুজ আলি আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। আপাতত থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসার পর মূল রহস্য উদঘাটন হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!