ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে বাসচাপায় পুলিশ সদস্য নিহত, আহত ১৫

মৌলভীবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১২:৪২, ৮ মে ২০২২
মৌলভীবাজারে বাসচাপায় পুলিশ সদস্য নিহত, আহত ১৫
পুলিশ কনস্টেবল রাকিব আলী-ফাইল ফটো

মৌলভীবাজারের শেরপুরে বাসচাপায় রাকিব আলী নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় কামরান রহমান ও আনিস মিয়া নামে আরো দুই পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মৌলভীবাজার শেরপুর গোলচত্বরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যদের চাপা দেয়। দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক  হওয়ায় আহত অবস্থায় তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত রাকিব আলীর বাড়ি  সুনামগঞ্জের দোয়ারাবাজার।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব এই তথ্য নিশ্চিত করে জানান, ভোর সাড়ে ৪টার দিকে শেরপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা ডিউটি শেষে ফাঁড়িতে ফিরছিলেন। ফাঁড়ির কাছাকাছি শেরপুর গোলচত্বর এলাকায় সিলেটগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে ধাক্কা দেয়, পরবর্তীতে তিনজন পুলিশ সদস্যকে চাপা দেয়। এতে কনস্টেবল রাকিব আলী নিহত হন এবং অপর দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। বাসে থাকা যাত্রীদের মধ্যে প্রায় ১৩ জন  আহত হলেও তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। বাসচালক পালিয়ে গেছেন।

Advertisement

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক বলেন, আহত অবস্থায় পুলিশ সদস্য রাকিবকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ওই হাসপাতালেই রয়েছে। আমরা বাসচালকের খোঁজসহ পরবর্তী সব ব্যবস্থা নিচ্ছি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!