নিহত পথচারী আরমান মিয়া নরসিংদী জেলার বেলাবো এলাকার আলফাজ মিয়ার ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সরাইল উপজেলার কুট্রাপাড়া মোড়ে হবিগঞ্জের মাধবপুরগামী দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী আরমান মিয়া নিহত হন।
.png)
তিনি আরো জানান, দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।