ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোখাদ্য উঠাতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ১৫ এপ্রিল ২০২২
গোখাদ্য উঠাতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবলে সড়কে পড়ে যাওয়া গোখাদ্য উঠাতে গিয়ে বাসচাপায় প্রাণ গেছে আলকাছ মিয়া লাদেন নামে এক ব্যবসায়ীর। বৃহস্পতিবার  রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবীকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাদেন উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে গোখাদ্য নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরভীকোণার চারগ্রাম নামক স্থানে পৌঁছান। এ সময় তার মোটরসাইকেলে থাকা গোখাদ্যের বস্তাটি পড়ে গেলে সাইকেলটি থামিয়ে উঠানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক পেছন দিক থেকে আসা দ্রুতগামী এনা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলের তার মৃত্যু হয়। খবর পেয়ে উত্তেজিত জনতা বাসচালকের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করেন।

Advertisement

বিষয়টি জানতে পেরে বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।

ওসি জানান, ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!