ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় প্রাণ গেল নারীর 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬, ৪ মে ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় প্রাণ গেল নারীর 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুট্রাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জাহানারা বেগম সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকার রজব আলীর স্ত্রী।

জানা যায়, সকাল ১০ টার দিকে উপজেলার কুট্রাপাড়া মোড়ে ঢাকাগামী তাপসিয়া পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সাগরিকা পরিবহনের একটি বাসকে সাইড দেয়ার সময় ঢাকাগামী তাপসিয়া পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ওই নারী পথচারীকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় পথচারী জাহানারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় সাগরিকা পরিবহনের বাসটিও মহাসড়কের পাশে ছিটকে পড়ে। 

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাব্বির আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন তাকে নিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান, নিহতের লাশ ও তার পরিবারকে খোঁজা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!