আটক আশরাফ জেলা শহরের নয়পুর এলাকার আবুল ফয়েজ মিয়ার ছেলে। তিনি ওষুধের ব্যবসা করেন।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে ক্যাপ ও মাস্ক পরে শহরের কোর্টরোডের ব্যাংক এশিয়ার শাখা সংলগ্ন বুথে ঢুকেন আশরাফ। বুথে কর্তব্যরত নিরাপত্তারক্ষী সাইফ লেনদেনের জন্য ক্যাপ ও মাস্ক খুলতে বলেন। এ সময় আশরাফ তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ছুরি বের করে সাইফের গলায় ধরে তাকে বাঁধার চেষ্টা করেন। পরে আরেক নিরাপত্তারক্ষী লিটন ঘটনা টের পেয়ে বুথের ভেতরে ঢুকে সাইফকে উদ্ধার করেন। এরপর আশরাফকে তারা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
.png)
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরান উদ্দিন জানান, আশরাফের পরিবার দাবি করেছে তিনি মানসিকভাবে অসুস্থ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।