ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ১৫ এপ্রিল ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ যুবক আটক
বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটককৃত সজিব রহমান-ছবি ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক যুবককে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জেলার পৌর এলাকার পূর্ব পাইকপাড়ার রাজ ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত সজিব রহমান পৌর এলাকার পূর্ব মেড্ডার কুতুবুর রহমানের ছেলে।

শুক্রবার দুপুরে প্রেস রিলিজে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে জেলার পৌর শহরের পূর্ব পাইকপাড়ায় অভিযান চালিয়ে সজিব রহমানকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!