ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রকে চাপা দিয়ে মারল ট্রাক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ২৬ মার্চ ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রকে চাপা দিয়ে মারল ট্রাক
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কেরর চান্দুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোহান জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামের হামদু মিয়ার ছেলে। সে কালিকচ্ছ এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র ছিলো।

প্রত্যক্ষদর্শী মো. আমির হোসেন জানান, দুপুর ১২টার দিকে এক বন্ধুকে সঙ্গে নিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুরের দিকে যাচ্ছিল রোহান। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। পরে তার লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে আনা হয়।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. সাব্বির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই রোহানের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!