ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিনামূল্যে বীজ-সার পেলেন ব্রাহ্মণবাড়িয়ার ২৭০০ কৃষক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ১১ এপ্রিল ২০২২
বিনামূল্যে বীজ-সার পেলেন ব্রাহ্মণবাড়িয়ার ২৭০০ কৃষক
কৃষকদের হাতে প্রণোদনার সার-বীজ তুলে দিচ্ছেন অতিথিরা- ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান এ প্রণোদনা সার ও বীজ বিতরণ করেন।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, নারী ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাস ভূঞা, কৃষি সম্প্রসারণ অফিসার সালমা সুলতানা প্রমুখ।

Advertisement

উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঞা জানান, ব্রাহ্মণবাড়িয়া সদরে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে ধানের বীজ ও সার দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষক ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ৫ কেজি আউশ ধানের বীজ পেয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!