ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে সাড়ে ১৩ হাজার কৃষক পাচ্ছেন বীজ ও সার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৪, ৮ এপ্রিল ২০২২
যশোরে সাড়ে ১৩ হাজার কৃষক পাচ্ছেন বীজ ও সার
ফাইল ফটো

যশোর জেলার ৮টি উপজেলায় আউশ ধান চাষে প্রণোদনা হিসেবে বীজ ও সার পাচ্ছেন সাড়ে ১৩ হাজার কৃষক। প্রণোদনা হিসেবে তাদের দেওয়া হচ্ছে ১ কোটি ৫ লাখ ৪৬ হাজার ৮শ’ টাকার বীজ ও সার।

জানা গেছে, এরই মধ্যে এই প্রণোদনা বিতরণ শুরু হয়েছে। প্রত্যেক কৃষককে দেওয়া হচ্ছে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, আউশ মৌসুমকে সামনে রেখে কৃষি বিভাগ ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের প্রণোদনা দেওয়া শুরু করেছে। জেলার সদর উপজেলায় ১ হাজার ৮শ’ ২০ জন কৃষককে, শার্শা উপজেলায় ১ হাজার ৯শ’ জন কৃষককে, ঝিকরগাছা উপজেলায় ১ হাজার ৭শ’ ৮০ জন কৃষককে, চৌগাছা উপজেলায় ১ হাজার ৭শ’ জন কৃষককে, অভয়নগর উপজেলায় ১ হাজার ২শ’ জন কৃষককে, বাঘারপাড়া উপজেলায় ১ হাজার ৩শ’ জন কৃষককে, মণিরামপুর উপজেলায় ২ হাজার ৬শ’ জন কৃষককে এবং কেশবপুর উপজেলায় ১ হাজার ২শ’ জন কৃষককে এ  প্রণোদনা দেওয়া হচ্ছে।

Advertisement

সদর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন জানান, প্রণোদনা পেয়ে কৃষক আউশ আবাদে আগ্রহী হবেন। যারা নিয়মিত আউশের আবাদ করেন তাদেরকেই প্রণোদনার বীজ ও সার দেওয়া হয়েছে। প্রণোদনা হিসেবে ব্রি-ধান-৪৮ জাতের বীজ দেওয়া হয়েছে। প্রণোদনা হিসেবে দেওয়া ৫ কেজি বীজ এক বিঘা জমিতে রোপণ করা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!