ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

এক যুবকের ৯ বউ, সংসারই যেন হাট, একটি হঠাৎ চলে গেল, রইল বাকি আট

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৭:৪১, ৫ এপ্রিল ২০২২
এক যুবকের ৯ বউ, সংসারই যেন হাট, একটি হঠাৎ চলে গেল, রইল বাকি আট
ছবি: সংগৃহীত

কথা আছে, অনেক পুরুষ এক স্ত্রীকে নিয়েই ঠিকমতো সংসার করতে পারেন না। অথচ ব্রাজিলের জনপ্রিয় মডেল আর্থার ও আরসো সংসার করছেন ৯ স্ত্রীর সঙ্গে! বিয়ে করার শখ তার এখনও পূরণ হয়নি। অতি শিগগিরই দশম স্ত্রীকে বাড়িতে তুলতে চান তিনি।

আর্থারের খ্যাতির কারণ কেবল মডেলিং নয়, তার বহুগামিতা। একসঙ্গে ৯ জন স্ত্রীকে নিয়ে সংসার পেতেছেন তিনি। তাতেও মনে শান্তি নেই। ৯-এর জায়গায় ১০ নারীর সঙ্গে ঘর করার শখ তার। সে শখ জলদিই পূরণ করার পণ করেছেন তিনি।

এর মধ্যেই নতুন সমস্যা সৃষ্টি হয়েছে। এক স্ত্রী আগাথা স্বামীর বহুগামিতায় বিরক্ত হয়ে গিয়ে বিচ্ছেদের দাবি করেছেন। একগামী জীবনে ফিরতে চাইছেন তিনি। আর তাতেই হতবাক স্বামী আর্থার।

Advertisement

এক স্ত্রী আগাথা স্বামীর বহুগামিতায় বিরক্ত হয়ে গিয়ে বিচ্ছেদের দাবি করেছেন। ছবি: সংগৃহীত

আর্থার ও আরসো এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মানসিক যন্ত্রণায় ভুগছেন তিনি। কিন্তু সব থেকে যে বিষয়টি তাকে অবাক করেছে, তা হল তার স্ত্রীর যুক্তি। আমার অন্যান্য স্ত্রীও খুব অবাক। তারা তো বলছে, আগাথা মোটেই ভালোবেসে বিয়ে করেনি। নতুন কিছুকে দেখার ও নতুন জীবনযাপনের আশায় বিয়ে করেছিল। এটা ঠিক করছে না আগাথা।

আগাথা বিচ্ছেদের দাবি করতেই আর্থার স্থির করেছেন, আগাথার জায়গা পূরণ করতে আর একটি বিয়ে করবেন। আর খুব তাড়াতাড়ি স্ত্রী-সংখ্যা ১০-এ নিয়ে যাবেন তিনি।

আর্থার প্রথমে একটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রীর নাম লুয়ানা কাজাকি। তার পরে গত বছর আট জন মহিলাকে একসঙ্গে বিয়ে করেছিলেন আর্থার। সে সময় তাকে নিয়ে বিস্তর চর্চা হয়। ব্রাজিলে যদিও বহুগামিতা নিষিদ্ধ। তবে আর্থার তার শখকেই প্রাধান্য দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!