নিহতরা হলেন সদর ইউপির দাঁতমন্ডল গ্রামের সমুজ আলী শাহ’র ছেলে আলী শাহ(৬০) ও একই এলাকার দেওয়ান আলী শাহ’র ছেলে করিম শাহ(৫২)।
আহতরা হলেন মো. মাইনুদ্দিন (৪০), মাহফুজ মিয়া (৫০) ও মারিয়া জান্নাত (১০)।
.png)
জানা যায়, দুপুর আড়াইটার দিকে যাত্রীবাহী একটি ইজিবাইক উপজেলা সদরে আসার পথে ধনকুড়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী আলী শাহ মারা যান ও চারজন যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নিয়ে আসার পর আহত করিম শাহ মারা যান।
নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।