ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ‘৫ টাকায় ঈদ আনন্দ’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫২, ২৩ এপ্রিল ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ‘৫ টাকায় ঈদ আনন্দ’
ব্রাহ্মণবাড়িয়ায় সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে মাত্র ৫ টাকার বিনিময়ে ঈদের নতুন জামা বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘হারাবো না ৯০’- ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘হারাবো না ৯০’ নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ৭০০ শিশু-কিশোরকে মাত্র ৫ টাকার বিনিময়ে ঈদের নতুন জামা তুলে দেওয়া হয়েছে। এ উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘৫ টাকায় ঈদ আনন্দ’।

শনিবার সকালে জেলা শহরের আনন্দময়ী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নামমাত্র দামে ঈদের কেনাকাটার এ উদ্যোগের আয়োজন করা হয়। এ সময় সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের হাতে শার্ট, প্যান্ট, গেঞ্জি, স্কার্ট, ফ্রক, দুধ, সেমাই, চিনিসহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।

এ উদ্যোগে ‘হারাবো না ৯০’ সংগঠনের সদস্য ও দেশের বিভিন্ন স্থানে কর্মরত চিকিৎসক, শিক্ষক, সরকারি চাকরিজীবী, অ্যাডভোকেট, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানা শ্রেণিপেশার মানুশ অংশগ্রহণ করেন।

Advertisement

সংগঠনের সদস্য ড. সাইফুদ্দিন খান শুভ্র বলেন, আমরা প্রতি বছরই ঈদের পর বন্ধুরা মিলে পুনর্মিলনীসহ বিভিন্ন অনুষ্ঠান করি। এবার ছিন্নমূল শিশুদের জন্য কিছু করার ভাবনা থেকে ‘৫ টাকায় ঈদ আনন্দ’ উদ্যোগ নেয়া হয়। শিশুদের কাছ থেকে নেয়া টাকা পরবর্তীতে ধর্মীয় প্রতিষ্ঠানে দান করা হবে।

তিনি আরো বলেন, গত দুই বছর করোনায় আমরা ত্রাণ বিতরণ করেছি। এবার ভিন্ন কিছু করার চিন্তা থেকেই ঈদ উপলক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড আগামীতে অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!