আহতরা হলেন- ষোলটাকা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের শিমুলতলা গ্রামের সাবেক মেম্বর সিদ্দিকুর রহমান, তার ছেলে বকুল হোসেন, মৃতু মুনছুর আলীর ছেলে মিলন হোসেন ও আতিয়ার রহমান, তফেল উদ্দীনের ছেলে সাইদুল ইসলাম, ইয়ামিন হোসেন এবং আব্দুস সালাম। তাদের গাংনী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সিদ্দিকুর রহমান বলেন, কামারখালি মৌজার ১৫৭ খতিয়ানে ২ একর ৪০ শতক জমির মধ্যে ৮৩ শতক জমি শিমুলতলা গ্রামের মাধব মন্ডলের ওয়ারিশগণ পাবেন। অপরপক্ষে ওই জমির মধ্যে ১৩ শতক জমি আব্দুর রাজ্জাক ও তার ওয়ারিশও পাবেন। সেই জমিতে উভয়পক্ষই পাট চাষ করেছে। সকালে আব্দুর রাজ্জাক ও তাদের লোকজন সাইদুলের নেতৃত্বে ইয়ামিন আলী সালাম, আশিক, হাসেম পাট কাটতে যান। আমরা তাদের বাধা দিলে অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করেন।
.png)
অপরপক্ষে আব্দুর রাজ্জাক জানান, কামারখালি মৌজাতে ১৫৭ খতিয়ানের ১২৬৮ দাগে ১.৮৯ একর জমি। এছাড়া ১৫৮ খতিয়ানের ১২৬৮ দাগে ৩.১১ একর জমির মোট ৫ একর জমির মধ্যে নালিশী জমি ৮৩ শতক। আমাদের সেই পৈত্রিক সম্পত্তিতে পাটের চাষ করেছি। সকালে পাট কাটতে গেলে প্রতিপক্ষরা আমাদের ওপর হামলা করে।
গাংনী হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক শিবা রানী বলেন, আহতদের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।