মৃত আসিফ একই এলাকার মতিয়ার রহমান মধুর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, যুবক আসিফ তার বাড়ির পাশে কালিকাপুর মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে আসিফ মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মাঠের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)