[ দেশজুড়ে ]
নিখোঁজ মাদরাসা ছাত্র রিফাতকে খুঁজছে পরিবার
নিখোঁজ মাদরাসা ছাত্র মো. রিফাত জুবায়ের। ছবি: সংগৃহীত
ভোলার লালমোহনে মো. রিফাত জুবায়ের নামের এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে। তার গায়ের রঙ ফর্সা। রিফাত লালমোহন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. জাফরের ছেলে ও স্থানীয় আল-ইসলামিয়া নূরানি তাহফিজুল মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।
পরিবারের দাবি, গত সোমবার দুপুরে মাদরাসা থেকে বের হয় রিফাত। এরপর আর মাদরাসা ও বাড়িতে ফিরেনি সে। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত রিফাতের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ রিফাতের পরিবারের পক্ষ থেকে লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
রিফাতের সন্ধান পেলে তার বাবা মো. জাফরের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!