ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমি নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যা

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৩, ৩ আগস্ট ২০২২
জমি নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যা
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়

শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে শাহজাহান মিয়া নামে ৬০ বছর বয়সী এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার সকাল ৯টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, দুই শতাংশ জমি নিয়ে শাহজাহানের সঙ্গে প্রতিবেশী হানিফ মিয়ার ছেলে মামুনের বিরোধ চলছিল। সকালে ওই জমিতে চাষ করতে যান শাহজাহান। এ সময় তাকে বাধা দেন প্রতিপক্ষের মামুন, মোস্তফা নায়েব আলী মুন্সিসহ তাদের আরো লোকজন। পরে তাকে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করেন তারা।

Advertisement

নিহতের ছেলে কাজল বলেন, ‘আমার বাবারে মামুনরা মাইরা ফালাইছে। আমি আমার বাবার খুনের ফাঁসি চাই।’

নিহতের স্ত্রী ছফুরা বেগম বলেন, ‘আমরা ওই জমি চাষ করতে গেলে মামুনরা সবাই মিইলা আমার স্বামীরে পিডাইয়া মাইরা ফালাইছে। আমি তাদের শাস্তি চাই।’

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!