মঙ্গলবার আদালতে ওই ভিকটিমের ১২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে ও ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আদালত পুলিশকে বিষয়টির তদন্ত করার নির্দেশ দিয়েছে।
অভিযুক্ত খলিলুর রহমান ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ছলিমপুর গ্রামের বাসিন্দা।
.png)
মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম একজন রং মিস্ত্রী। কয়েকদিন যাবৎ ভিকটিম মো. খলিলুর রহমানের বাসভবনে রঙের কাজ করছিল। ঘটনার দিন সকাল ১০টার দিকে ভিকটিম শহরের শেরী ঘাটস্থ এলাকায় কাজ করতে গেলে লোভ ও ভয় দেখিয়ে খলিলুর তাকে বলাৎকার করেন।
শেরপুর সদর থানার ওসি (তদন্ত) আবু নাঈম মো. নাহিদ হাসান বলেন, তদন্ত চলছে। বিষয়টির অধিকতর তদন্তের জন্য বিশেষ কিছু পরীক্ষা করা হবে।