ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অনৈতিক কাজের পর টাকা চাওয়ায় নারীকে খুন করেন জিয়াদ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ৪ আগস্ট ২০২২
অনৈতিক কাজের পর টাকা চাওয়ায় নারীকে খুন করেন জিয়াদ
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে এক নারীকে শ্বাসরুদ্ধ করে হত্যা মামলায় আবু জিয়াদ ওরফে জিয়াদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার জিয়াদ মিয়া উপজেলার কুড়িগ্রাম জেলার চীলমারি থানার পূরব মাচবান্দা গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, গত ২৭ জুলাই উপজেলার নশরতপুর ইউনিয়নের মুরইল বাজারের উত্তরে কোচপুকুরিয়া নামক স্থানে গভীর রাতে মর্জিনা (৩৮) নামে এক নারী খুন হয়। এরপর ২৮ জুলাই নিহতের ছেলে বাদী হয়ে থানায় অজ্ঞাত নামে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

Advertisement

এ ঘটনার পরই তদন্তে নামে পুলিশ। এর প্রেক্ষিতে বুধবার গভীর রাতে মুরইল বাজার এলাকা থেকে আসামি জিয়াদ মিয়ার ভগ্নিপতি সালাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে ১৬৪ ধারায় জবানবন্দিতে দোষ স্বীকার করে তিনি বলেন, মর্জিনা ও তার মধ্যে অনৈতিক কাজের পর টাকা চাওয়ায় বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে মাঠে ফেলে রেখে যান।

ওসি আরো জানান, বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: খুন
লিংক সফলভাবে কপি হয়েছে!