ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৫০০ লিটার চোরাই ডিজেলসহ তিনজন আটক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ৬ আগস্ট ২০২২
১৫০০ লিটার চোরাই ডিজেলসহ তিনজন আটক
আটক তিনজন

ফেনীতে ১৫০০ লিটার চোরাই ডিজেলসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার ফতেহপুর রেলওয়ে ওভারপাসের নিচ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সদর উপজেলার দক্ষিণখান এলাকার আব্দুর রহমানের ছেলে ৫৫ বছর বয়সী মো. আব্দুল্লাহ, উত্তর শর্শদী এলাকার ফরিদ উদ্দিনের ছেলে ৩৪ বছরের আবু তাহের ও সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বাদুরিয়া এলাকার দুলাল হোসেনের ছেলে ২২ বছরের আব্দুর রহিম।

ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে ফতেহপুর রেলওয়ে ওভারপাসের নিচ থেকে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের বহনকারী একটি পিকআপ থেকে ১৫০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।  

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, মালবাহী রেলচালকের সঙ্গে আঁতাত করে বিভিন্ন সময় ডিজেল সংগ্রহ করেন তারা। পরে অধিক লাভে বিক্রি করেন এসব ডিজেল।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!