ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নতুন ঠিকানায় ১১ অজগর ছানা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১২, ৭ আগস্ট ২০২২
নতুন ঠিকানায় ১১ অজগর ছানা
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেয়া ১১টি অজগরের বাচ্চাকে সীতাকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। এ নিয়ে ইকোপার্কটিতে ৬৪টি অজগর অবমুক্ত করা হলো।

রোববার দুপুরে সাপগুলো অবমুক্ত করেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর মো. শাহাদাত হোসেন, অসীম কান্তি দাশ, সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা (পর্যটক) মো. আলাউদ্দীন প্রমুখ।

Advertisement

চিড়িয়াখানার কিউরেটর মো. শাহাদাত হোসেন বলেন, ২০১৯ সালে প্রথমবার ২৫টি ডিম থেকে বাচ্চা ফুটানো হয়। এরপর ২০২১ সালে ফুটানো হয় ২৮টি। এবার ফুটানো হয়েছে ১১টি। রোববার সেগুলোকে সীতাকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!