[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙচুর-অগ্নিসংযোগ, কৃষকদলের নেতা আটক
ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন- ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আল-আমিনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে জেলা শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আল-আমিন জেলা শহরের কান্দিপাড়া এলাকার বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, রাতে জেলা শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
.png)
তিনি আরো জানান, ২০২১ সালের ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তারা সরকারি অফিস আদালত, পুলিশ ফাঁড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় আল-আমিন জড়িত ছিলেন। রোববার রাতে তাকে আটক করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!