ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৩, ৯ আগস্ট ২০২২
চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার
গ্রেফতার মতলব সওদাগর

নোয়াখালী সদরে ৪০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 


সোমবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন পালের বাড়ির দরজা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মতলব সওদাগর উপজেলার কাদিরহানিফ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে। 

নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মতলব সওদাগরকে ৪০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা  করা হয়েছে। ওই মামলায় মঙ্গলবার সকালে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়েছে।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!