ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গ্রেফতার ১০ ডাকাতকে আদালতে তোলা হবে আজ

চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ৯ আগস্ট ২০২২
গ্রেফতার ১০ ডাকাতকে আদালতে তোলা হবে আজ
গ্রেফতার ১০ ডাকাত

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও দলবদ্ধ ধর্ষণের ঘটনায় র‍্যাবের হাতে গ্রেফতার ১০ ডাকাতকে মঙ্গলবার আদালতে তোলা হবে।

সোমবার রাতে নিরাপত্তার মাধ্যমে তাদের ঢাকা থেকে টাঙ্গাইল নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা জেলা ডিবি পুলিশের হেফাজতে রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (উত্তর) সাজ্জাদ হোসেন। তিনি জানান, সোমবার রাতে তাদের ঢাকা থেকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। আজ যেকোনো সময় তাদের আদালতে পাঠানো হবে। তাদের রিমান্ড চাওয়া হতে পারে বলেও জানান তিনি।

Advertisement

প্রসঙ্গত, টাঙ্গাইলের মধুপুরে ঈগল পরিবহন নামের একটি নৈশকোচে যাত্রীবেশে ডাকাতি ও এক নারীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। গত রোববার রাতে ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে এ ঘটনায় বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে মূলহোতা রাজা মিয়াকে গ্রেফতার করে টাঙ্গাইল জেলা ডিবি পুলিশ। পরের দিন শুক্রবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর ও সোহাগপল্লী থেকে মো. আউয়াল ও নুরনবী নামে আরো দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে ওই তিনজন কারাগারে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!