ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাসপোর্ট অফিসের সামনে থেকে ৪ দালাল গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৯, ৯ আগস্ট ২০২২
পাসপোর্ট অফিসের সামনে থেকে ৪ দালাল গ্রেফতার
পাসপোর্ট দালাল চক্রের ৪ সদস্য গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে বিশেষ অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় নগদ ২৫ হাজার ৭৭০ টাকা, ১১টি ই-পাসপোর্ট আবেদন ফরম ও ৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে সদর থানার ওসি মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের তাড়াশের সরাপুর গ্রামের মো. সমশের আলীর ছেলে ইমন আলী, সদর উপজেলার মুজিব সড়কের মৃত আব্দুল করিম খানের ছেলে মো. আব্দুস সালাম খান, পৌর এলাকা মালশাপাড়া মহল্লার মো. আলাউদ্দিনের ছেলে আনন্দ হাসান ও শাহজাদপুর উপজেলার চর-নবীয়া গ্রামের মো. জিনাত আলী মোল্লার ছেলে মো. শহিদুল ইসলাম।

Advertisement

আরো পড়ুন >>> চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ: গ্রেফতার ১০ ডাকাতকে আদালতে তোলা হবে আজ

সদর থানা ওসি মো. হুমায়ুন কবির জানান, সোমবার বিকেলে এসআই ইব্রাহিম পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১টি ই-পাসপোর্ট আবেদন ফরম, নগদ ২৫ হাজার ৭৭০ টাকা এবং মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে আটকরা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পাসপোর্ট অফিস দালাল নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!