এর আগে, সোমবার সন্ধ্যায় উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার ভোরে শাশুড়ি প্রভা নাথকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার প্রভা নাথ নাথপাড়ার বাদল নাথের স্ত্রী।
জানা গেছে, কয়েক বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের সমীর কান্তি নাথের মেয়ে রুমকি দেবনাথকে বিয়ে করেন বাদল নাথের ছেলে রুবেল নাথ। বিয়ের পর দুজনকে ঘরে তুললেও তাদের এ বিয়ে স্বাভাবিকভাবে মেনে নেয়নি রুবেলের পরিবার। বিয়ের পর থেকেই রুমকির ওপর বিভিন্নভাবে নির্যাতন চালাতেন তারা।
.png)
এর জেরে মঙ্গলবার বিকেলে শাশুড়ির সঙ্গে ঝগড়া হয় রুমকির। ঐ সময় বিষয়টি রুমকির বড় ভাই সুকান্ত দেবনাথকে ফোন করে জানান তার শাশুড়ি। পরে সন্ধ্যার দিকে পুনরায় ফোন করে জানান- স্ট্রোক করেছেন রুমকি, নেয়া হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এরপর রাত ৮টার দিকে হাসপাতালে গিয়ে বোনে লাশ দেখতে পান সুকান্ত।
ঐ ঘটনায় রাতেই বোনের স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন সুকান্ত। এরপর ভোরে নিজ বাড়ি থেকে প্রভা নাথকে গ্রেফতার করে পুলিশ।
সুকান্ত দেবনাথ বলেন, আমার বোনকে গলা টিপে হত্যা করেছেন তার স্বামী ও শাশুড়ি। তার গলার দুই পাশে কালো দাগ রয়েছে। আমি এ হত্যার বিচার চাই।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী বলেন, লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মামলার এক আসামিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।