মৃতের পরিবারের দাবি, বেশকিছু দিন যাবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাইকারচর ইউনিয়নে চর ভাসানিয়া গ্রামে সিরাজুল ইসলাম ও শব্দর আলী গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার সকাল ১০টার দিকে সিরাজুল ইসলামের চাচাতো ভাই আব্দুস ছালাম ব্যবসায়িক কাজে গোপালদী যাওয়ার পথে অপর গ্রুপের হারুন মেম্বার ও তার ছেলে মোবারকের নেতৃত্বে একটি দল হামলা চালায়।
স্থানীয়রা ছালামকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
.png)
মাধবদী থানার ওসি রকিবুজ্জামান বলেন, আসলে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি।