ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আগুন জ্বালানোকে কেন্দ্র করে নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ২২ জানুয়ারি ২০২১
আগুন জ্বালানোকে কেন্দ্র করে নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা
নিহত আবুল হাসেম

কুমিল্লায় আবুল হাসেম নামে এক নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে জেলার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ওই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই ও বাজারের অপর এক নৈশপ্রহরী আহত হয়েছেন।

নিহত আবুল হাসেম নলুয়া চাঁদপুর বাজারের নৈশপ্রহরী এবং ওই গ্রামের হাসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নৈশপ্রহরী আবুল হাসেম বাজারে দায়িত্ব পালনকালে একটি রাইস মিলের সামনে শুক্রবার ভোরে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছিলেন। এ সময় রাইস মিলের সামনে আগুন জ্বালানোকে কেন্দ্র করে মিলের মালিক বাবুল ও তার সহযোগীরা আবুল হাসেমের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে পিটিয়ে আহত করেন। এ সময় চিৎকারে তার ভাই আবু তাহের ও বাজারের অপর নৈশপ্রহরী সুরুজ মিয়া ঘটনাস্থলে এলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আবুল হাসেমকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

Advertisement

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রেখেছে। তবে দুপুর পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!