গ্রেফতার বিনয় রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা গ্রামের মৃত সন্তোষ কুমার বিশ্বাসের ছেলে। স্ত্রী দুর্গা রানী বালাকে পিটিয়ে হত্যার অভিযোগে গত ২৭ ডিসেম্বর তারিখে বিনয় কুমার বিশ্বাস ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যামামলা করেছেন নিহতের ভাই সুভাষ বালা।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার এসআই কামরুজ্জামান শিকদার জানান, মামলার পর পুলিশ বিনয়কে গ্রেফতারের জন্য বেশ কয়েকবার অভিযান চালায়। কিন্তু পলাতক থাকায় গ্রেফতার করা যায়নি। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিনয় পাবনায় আত্মগোপন করে আছেন।
.png)
বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেখানে গিয়ে পাবনা সদর থানা পুলিশের সহযোগিতায় সুরমা নামে একটি বেসরকারি মানসিক হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের ভয়ে সেখানকার আত্মীয়-স্বজনের সহায়তায় তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অথচ তিনি কখনই মানসিক রোগী ছিলেন না।
তিনি আরো জানান, পুলিশি জিজ্ঞাসাবাদে বিনয় জানিয়েছেন, গত ২৬ ডিসেম্বর রাত ২টার দিকে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী দুর্গা রানী বিনয়ের গায়ে হাত তোলেন। এটি নিয়ে বিনয় ভীষণ ক্ষুব্ধ ছিলেন। পরদিন ২৭ ডিসেম্বর স্বামী-স্ত্রীর মধ্যে আবারো ঝগড়া লাগে। ওই সময় হাতে থাকা রড দিয়ে স্ত্রী দুর্গা রানীর মাথায় আঘাত করেন বিনয়। মাথা ফেটে রক্ত বের হতে থাকলে তিনি দৌড়ে পালিয়ে যান। গ্রেফতারের পর আসামিকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে। মামলার অন্য দুই আসামি কৃষ্ণ ও বিষুকে গ্রেফতারে চেষ্টা চলছে।