ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে হত্যার পর চামড়া কেটে লবণ দেয়ার কারণ জানাল স্বামী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৩, ৩১ ডিসেম্বর ২০২০
স্ত্রীকে হত্যার পর চামড়া কেটে লবণ দেয়ার কারণ জানাল স্বামী
আমিনুল-শান্তা-ফাইল ফটো

নারায়ণগঞ্জের বন্দরে গৃহবধূ শান্তা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক স্বামী স্কুল শিক্ষক আমিনুল ইসলাম।  বুধবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে ওই জবানবন্দি রেকর্ড করা হয়।

আরো পড়ুন: ফেসবুক লাইভে কথা বলতে বলতে ফাঁস দিলেন প্রেমিক

জবানবন্দিতে আমিনুল বলেন, পারিবারিক অশান্তির কারণে সে স্ত্রী শান্তাকে শিলপুতা দিয়ে আঘাত করে মাথা থেঁতলে হত্যা করে। এরপর মাছ কাটার বটি দিয়ে শরীরের চামড়া ছিড়ে তাতে লবণ লাগিয়ে দেয়। এছাড়া সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকত স্ত্রী শান্তা আক্তার। স্বামী আমিনুল তার প্রতিবাদ করলে তার কথা শুনতো না। এ নিয়েও তাদের মধ্যে ঝগড়াও হতো।

Advertisement

আরো পড়ুন: যমুনার দুর্গম চরে ‘এসি নৌকা’ বিলাসী সেই লুৎফর ডাকাত গ্রেফতার

এ ঘটনায় গত মঙ্গলবার বিকেলে শান্তার মরদেহ উদ্ধারের পর বাবা কলিমউল্লাহ বাদী হয়ে রাতেই স্বামী আমিনুল ইসলামকে আসামি করে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার বারদীর ওরলাপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে বন্দর গালর্স স্কুলের পিটি শিক্ষক আমিনুল ইসলামের সঙ্গে ২০১৭ সালে সোনারগাঁ উপজেলার বারদী এলাকার কলিমউল্লাহর মেয়ে শান্তা আক্তারের বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে ২০১৯ সালে তাদের বিয়ে বিচ্ছেদ ঘটে। এরপর শান্তার অন্যত্র বিয়ে হয়। ৭ মাস ওই স্বামীর সঙ্গে সংসার করার পর এ বছরের ২০ অক্টোবর আমিনুল ইসলাম ফুসলিয়ে পুনরায় শান্তাকে বিয়ে করে। এরপর বন্দরের রাজবাড়ি এলাকার সুলতান মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস শুরু করে তারা। পুনরায় বিয়ে করার ২ মাস ৬ দিনের মাথায় শান্তাকে হত্যা করে আমিনুল ইসলাম।

আরো পড়ুন: বউয়ের ওড়নায় লজ্জাস্থান ঢাকতেন ভিক্ষুক, পেলেন ভাত-কাপড়

মামলার তদন্ত কর্মকর্তা ও বন্দর থানার এসআই আবদুস সবুর জানান, বুধবার আদালতে হাজির করা হলে আমিনুল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

গত ২৬ ডিসেম্বর শনিবার স্বামী স্কুল শিক্ষক আমিনুল ইসলাম শান্তাকে হত্যা করে শরীরের চামড়া ছিড়ে লবণ মেখে লাশ গুম করার জন্য কম্বল পেঁচিয়ে ৩ দিন ভাড়া করা বাসায় রেখে দেয়। মাছ কেটে যেভাবে হলুদ মরিচ আর মশলা মাখানো হয় ঠিক সেভাবেই স্ত্রীর শরীরের বিভিন্নস্থানেই ধারালো অস্ত্রের দ্বারা কাটা কাটা ছিল। সেখানে মশলার মতোই মাখানো হয় লবণ। উদ্দেশ্য মরদেহ যেন পচে না যায় কিংবা দুর্গন্ধ না ছড়ায়। কিন্তু সময়টা বেশি অতিক্রান্ত হওয়াতে আর ঘরে সেই মরদেহ রাখা সম্ভব হয়নি। তাই অসুস্থ বলে মৃত স্ত্রীকে কম্বল মুড়িয়ে নিয়ে চলে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে নাটক সাজান তার স্ত্রী অসুস্থ। কিন্তু ডাক্তাররা লবণ মাখানো নারীকে দেখেই আঁতকে উঠে। নিশ্চিত হয় কয়েকদিন আগেই তাকে হত্যা করা হয়েছে। নিছক লাশ আনা হয়েছে হাসপাতালে। আটক করা হয় সঙ্গে থাকা স্বামীকে।

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!