বৃহস্পতিবার ভোরে কুমিল্লার চান্দিনা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর বিকেলে মহানগর হাকিম সারোয়ার জাহানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
মো. সোহেল চান্দিনা উপজেলার শৈলপুর নুরপুর এলাকার শাহ আলমের ছেলে। স্ত্রীকে নিয়ে খুলশী থানার আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
.png)
খুলশী থানার ওসি মো. শাহীনুজ্জামান বলেন, স্ত্রীকে হত্যার পর কুমিল্লায় গিয়ে আত্মগোপন করেন সোহেল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
জবানবন্দিতে সোহেল জানান, করোনায় আয় উপার্জন না থাকায় দেড় লাখ টাকার মতো ঋণ হয় তার। ফলে তিন সন্তানসহ স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দিতে চান তিনি। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রী আমেনাকে হত্যা করেন।
এর আগে, বুধবার সকালে আমবাগান এলাকার বাসা থেকে আমেনার মরদেহ উদ্ধার করে পুলিশ।