ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ১ ডিসেম্বর ২০২০
যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
দণ্ডিত রুবেল হোসেন

নাটোরের বড়াইগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় রুবেল হোসেন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইমদাদুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত রুবেল বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের খোকন মুন্সির ছেলে। নিহত ফাতেমা খাতুন সিরাজগঞ্জের তেঁতুলিয়া গ্রামের আকবর আলী শেখের মেয়ে।

Advertisement

আদালতের পিপি আনিসুর রহমান জানান, ২০১৭ সালের ২৭ জুন রুবেলের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতেন রুবেল। একপর্যায়ে একই বছরের ২৬ সেপ্টেম্বর রাতে মামলার অন্য আসামিদের সহযোগিতায় ফাতেমাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় রুবেলসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের বোন আকলিমা বেগম। তদন্ত শেষে অন্য আসামিদের বাদ দিয়ে রুবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!