ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইসলামপুরে গাছের ডাল কাটায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ৫ জানুয়ারি ২০২১
ইসলামপুরে গাছের ডাল কাটায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের ইসলামপুর উপজেলায় গাছের ডাল কাটার অপরাধে মো. রুবেল মিয়া নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।

নিহত রুবেল উপজেলার ডিগ্রিরচর পয়স্তি গ্রামের মো. আমিন মোল্লার ছেলে। সে ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় পুলিশ একই গ্রামের মো. এমদাদুল হক ও মো. বাবু নামের দুইজনকে গ্রেফতার করেছে।

Advertisement

জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে রুবেল বন্ধুদের নিয়ে মো. নূর ইসলামের বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলতে যায়। পাশে একটি গাছ ছিল। সেই গাছের একটি ডাল কেটে দেয় রুবেল। ডাল কাটার জন্য তাকে বেধড়ক পেটানো হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল গভীর রাতে সে মারা যায়। পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে আজ সকালে শেরপুর জেলার চরবাবনা গ্রাম থেকে ওই দুজনকে গ্রেফতার করে।

জামালপুরের এএসপি (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে ওই কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত কিশোরের বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!