ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাংসে স্বাদ না হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৩, ১ আগস্ট ২০২২
মাংসে স্বাদ না হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
ফাইল ফটো

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় মোরগের মাংস রান্না স্বাদ না হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শনিবার রাতে উপজেলায় বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙালভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম রুজানি দাজেল। অভিযুক্ত স্বামীর নাম আবেল সাংমা। এ ঘটনায় রুজানির ভাই আদম দাজেল বাদী হয়ে ভগ্নীপতি আবেল সাংমাকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ আবেল সাংমাকে গ্রেফতার করেছে।

স্থানীয়রা জানান, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙালভিটা গ্রামের আবেল সাংমা পেশায় একজন কৃষক এবং তার স্ত্রী রুজানি দাজেল গৃহিণী। এ দম্পতির চারটি সন্তান আছে। শনিবার রাতে রুজানি মোরগের মাংস রান্না করেন। তবে আবেল সাংমার কাছে রান্না করা এ মাংস সুস্বাদু না হওয়ায় স্ত্রীর ওপর রেগে যান। এতে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে লোহার পাইপ দিয়ে আবেল স্ত্রীকে এলোপাতাড়ি পেটান। রুজানি অচেতন হয়ে পড়লে প্রতিবেশীরা স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গলে তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

খবর পেয়ে রোববার সকালে গিয়ে রুজানির লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বামী আবেল সাংমাকে গ্রেফতার করে।

মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!