ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০০, ২৭ জুলাই ২০২২
বগুড়ায় ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার দুপুরে ওই উপজেলার ডাকুমারা হাটের ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের পাশে মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।

নিহত ৩৫ বছরের অমিত গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঁদপাড়া গ্রামের জাফরুল ইসলামের ছেলে।

Advertisement

শিবগঞ্জের মোকামতলা তদন্ত ফাঁড়ির এসআই রিপন মিয়া জানান, ধারণা করা হচ্ছে- মঙ্গলবার থেকে বুধবার ভোররাতের মধ্যে কোনো এক সময়ে চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়েন অমিত। ওই সময় তাকে মারধর করা হয়। মারধরের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান অমিত। পরে সুযোগ বুঝে তার লাশ ডাকুমারা হাট এলাকায় ফেলে দেওয়া হয়। 

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অমিতের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ পাওয়া গেছে।

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, ওই যুবকের সঙ্গে কী ঘটেছিল তা জানতে কাজ শুরু করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!