ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিটিয়ে ভাবির হাতের তিনটি আঙুল ভেঙে দিলেন দেবর

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৬, ২৫ জুলাই ২০২২
পিটিয়ে ভাবির হাতের তিনটি আঙুল ভেঙে দিলেন দেবর
ভুক্তভোগী মেয়ে ও তার মা (ডানে)

ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবরের হামলায় ভাবির হাতের তিনটি আঙুল ভেঙে গেছে। গুরুতর আহত হয়ে বরিশাল হাসপাতালে ঠাঁই নিয়েছেন ভুক্তভোগী জুলেখা।

রোববার বিকেলে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের চরমোল্লাজী গ্রামের মন্তাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নারী ওই গ্রামের প্রয়াত বাচ্চু মিয়ার স্ত্রী জুলেখা (৩২)।

জুলেখার ভাই এমআর পারভেজ বলেন, ২০১০ সালে আমার এক ভাগ্নে ও এক ভাগ্নিকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান বোনজামাই। এরপর থেকে দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করে আসছেন জুলেখা। জুলেখার বসবাসরত জমি তার নামে রেকর্ড করে দেওয়ার কথা বলে দশ হাজার টাকা নেন জুলেখার শ্বশুর ফয়েজ আহমেদ। ওই বাড়িতে বোনের থাকার ঘরটিও আমরা করে দিয়েছি। তবে টাকা নিয়েও ওই জমি বোনের নামে রেকর্ড না করে নিজের নামেই রেকর্ড করে নেন ফয়েজ আহমেদ। এরপর তার ছেলে মহিউদ্দিনকে ওই বাড়িতে জায়গা দেন। 

Advertisement

এ ঘটনায় আমার ভাগ্নি মনঃক্ষুণ্ন হয়ে তার দাদাকে রেকর্ডের নামে প্রতারণার কারণ জিজ্ঞেস করেন। এতে ক্ষিপ্ত হয়ে আমার বোনের দেবর মহিউদ্দিন ও তার স্ত্রী জমেলা মিলে ভাগ্নিকে বেধড়ক মারধর করেন। তাকে বাঁচাতে গেলে তার মা জুলেখাকেও ব্যাপক মারধর করেন। আঘাতের কারণে জুলেখার হাতের তিনটি আঙুল ভেঙে যায়। পরে সংবাদ পেয়ে বোন ও ভাগ্নিকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান।

ঘটনাটি অস্বীকার করে অভিযুক্ত মহিউদ্দিন বলেন, বাড়িতে মহিলাদের সঙ্গে ঝগড়া হয়েছে। আমি তখন বাড়িতে ছিলাম না।

লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ভোলা মারধর
লিংক সফলভাবে কপি হয়েছে!