ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেওয়ানগঞ্জে ১১ জুয়াড়ি আটক

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ১০ আগস্ট ২০২২
দেওয়ানগঞ্জে ১১ জুয়াড়ি আটক
প্রতীকী ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১১ জুয়াড়িকে আটক করেছে মডেল থানা পুলিশ।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাররাম রামপুর ইউনিয়নের মোয়ামারী গ্রামের হামেদ আলীর বসত বাড়ি থেকে সাতজন এবং দেওয়ানগঞ্জ ইউনিয়নের খড়মা খানপাড়া গ্রাম থেকে চারজন জুয়াড়িকে আটক করা হয়। এ সময় জুয়াখেলার বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ।

আটককৃতদের মধ্যে রয়েছেন- রফিক, আতিক, মানিক মিয়া, ভিক্কু, মাহাবুল, শেখ ফরিদ, পান্না মিয়া, হাফিজুর রহমান, শহিদুর রহমান, শাহ আলম, লিয়াকত আলী।

Advertisement

জানা গেছে, আটককৃতরা সবাই পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘ দিন যাবৎ জুয়া খেলে আসছেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!