এ সময় তাদের কাছ থেকে ৯৮ বোতল ফেন্সিডিল ও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৯০ হাজার টাকা। মাদক বহনকারী পিকআপটিও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- চট্টগ্রামের লোহাগড়া বড়হাতিয়া আমতলী ইয়াছিনপাড়ার মৃত ফারুক আহাম্মদের ছেলে মো. সিরাজুল ইসলাম, কুমিল্লার মিয়ার বাজার প্রতাপপুলের বাবুলের ছেলে সাদেকুর রহমান, চৌদ্দগ্রামের কুমারটোলার লিটন মিয়ার ছেলে রিয়াদ এবং কুমিল্লা সদর দক্ষিণের রাজেশপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে কামরুল ইসলাম।
.png)
র্যাব-৭, ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী পিকআপে গাঁজা ও ফেন্সিডিল বিক্রি করতে কুমিল্লা থেকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছে। এ সময় র্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর পশ্চিম রামপুর মায়ের দোয়া হোটেলের সামনের রাস্তায় অভিযান চালায়। এ সময় মাদকসহ চারজনকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক বহনকারী পিকআপটিও।
দীর্ঘদিন ধরে ফেন্সিডিল ও গাঁজা কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজারসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে
জানান।
ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।