ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তলিয়েছে নিম্নাঞ্চল, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৬, ১১ আগস্ট ২০২২
তলিয়েছে নিম্নাঞ্চল, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ফাইল ছবি

বঙ্গোপসাগরের লঘুচাপটি ভারতের ছত্রিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। 

পূর্ণিমার কারণে জোয়ারের প্রভাবে নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। এ কারণে পটুয়াখালীর পায়রাসহ সব বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) পর্যন্ত দুই দফা অস্বাভাবিক জোয়ারে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে নিম্নাঞ্চলসহ উপজেলার অর্ধশতাধিক গ্রাম।

Advertisement

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পটুয়াখালীর পায়রাসহ সব বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকছে। একইসঙ্গে মাছধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, নদীর পানির উচ্চতা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৭২ ঘণ্টা এ অবস্থা চলমান থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!