ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে হেরোইন রাখার দায়ে একজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ১১ আগস্ট ২০২২
নাটোরে হেরোইন রাখার দায়ে একজনের যাবজ্জীবন
আদালতের রায়: প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে হেরোইন বহনের মামলায় শওকত হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন এবং মো. সার্ভিস নামে অপর একজনকে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শওকত হোসেন জামালপুর জেলার বকশিগঞ্জ থানার বায়েনপাড়া গ্রামের শারাফাত আলীর ছেলে ও মো. সার্ভিস বকশীগঞ্জের মিয়াপাড়ার ইংকু মিয়ার ছেলে। দণ্ডপ্রাপ্ত মো. সার্ভিস পলাতক রয়েছে।

নাটোর জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০২১ সালের ১ জানুয়ারি রাতে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে পরিবহনে তল্লাশি চালায় পুলিশ। 

Advertisement

এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী শ্রাবন্তি এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসে তল্লাশিকালে বাসের যাত্রী শওকত হোসেনের শরীর তল্লাশি করে কোমরে প্যাকেটে মোড়ানো অবস্থায় ৩০ গ্রাম হেরোইন উদ্ধার ও তাকে আটক করা হয়। একই সময় অপর যাত্রী সার্ভিসের কাছ থেকে ১০ গ্রাম হেরোইনসহ তাকেও আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়াইগ্রাম থানায় মামলা করে আদালতে পাঠায় পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!