ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিপুল পরিমাণ ফেনসিডিল-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩২, ১২ আগস্ট ২০২২
বিপুল পরিমাণ ফেনসিডিল-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
র‌্যাবের হাতে গ্রেফতার মো. উজ্জ্বল আলী। ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর থেকে সাড়ে ১২ কেজি গাঁজা ও এক হাজার ৪৪৫ বোতল ফেনসিডিলসহ মো. উজ্জ্বল আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে সাড়ে ১২ কেজি গাঁজা ও এক হাজার ৪৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব।

বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ ইলিয়াস খান। গ্রেফতার উজ্জ্বল আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাহাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

Advertisement

মেজর মোহাম্মদ ইলিয়াস খান জানান, বৃহস্পতিবার সকালে মাদক কারবারি উজ্জ্বলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 

উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৬ লাখ ৯৫ হাজার টাকা। উজ্জ্বল দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তাকে মাদকসহ দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!