ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধলেশ্বরীতে বাল্কহেডের ধাক্কায় ২১ যাত্রীসহ ট্রলারডুবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৭, ১২ আগস্ট ২০২২
ধলেশ্বরীতে বাল্কহেডের ধাক্কায় ২১ যাত্রীসহ ট্রলারডুবি
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটের কাছে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

তবে কোনো যাত্রী নিখোঁজের ঘটনা ঘটেনি। ট্রলারে থাকা ২১ যাত্রী-ই সাঁতরে তীরে উঠতে পরেছেন বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ট্রলারচালক আমজাদ হোসেন জানান, বক্তাবলী ওপারের ঘাট থেকে অন্তত ২০ থেকে ২১ জন বিভিন্ন ক্ষুদে ব্যবসায়ী নিয়ে নদী পারাপার হচ্ছিলাম। কিছুক্ষণ আসার পর আলী মিয়া নামে এক যাত্রীকে ট্রলারটি চালাতে দিয়ে আমি ভাড়া আদায় করতে যাই। তখন ট্রলারটি প্রায় এপারের ঘাটের কাছে এসে পড়েছে। ঠিক তখনই ঢাকা থেকে মুন্সিগঞ্জগামী একটি বাল্কহেড এসে আমাদের ট্রলারের মাঝখান দিয়ে উঠিয়ে দেয়। এ সময় সব যাত্রী সাঁতরে নদীর তীরে উঠে পড়েছে বলে শুনেছি।

Advertisement

ট্রলারে থাকা যাত্রী রমজান মিয়া বলেন, ট্রলারে যারা ছিলেন সবাই আমার পরিচিত। তাদের সাঁতরে তীরে উঠতে দেখেছি। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লা আল আরেফীন বলেন, আমাদের দুটি টিম নদীতে তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত নিখোঁজের বিষয়ে কেউ দাবি করেনি। এরপরও আমাদের লোকজন নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!