ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধলেশ্বরী নদীতে পশুবোঝাই ট্রলারডুবি, ভেসে গেছে ৭ গরু

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৭, ৭ জুলাই ২০২২
ধলেশ্বরী নদীতে পশুবোঝাই ট্রলারডুবি, ভেসে গেছে ৭ গরু
ফাইল ছবি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ধলেশ্বরী নদীতে কোরবানির পশুবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। প্রবল স্রোত থাকায় ৭টি গরু ভেসে গেছে।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার গরুরহাটা এলাকায় পুরাতন ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২০টি গরু উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ ব্যাপারে উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হামিদুর রহমান বলেন, ব্যবসায়ীরা দৌলতপুর উপজেলার বাচামারা এলাকা থেকে ট্রলারে গরু নিয়ে রাজধানীর গাবতলীতে কোরবানির পশুর হাটের উদ্দেশে রওনা হয়েছিলেন। সে সময় পশুবোঝাই ট্রলারডুবির এ ঘটনা ঘটে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!