শনিবার সকালে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই নৌপুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের মিয়া জানান, শিমুলিয়া ঘাট থেকে সাড়ে ৩০০ মণ ধান ও ১৫ জন লোক নিয়ে ট্রলারটি কাঁঠালবাড়ি ঘাটে যাচ্ছিল। ঐ সময় নদীতে প্রচন্ড স্রোত ও ঢেউ সৃষ্টি হলে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ১৩ জনকে উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো জানান, দাদন ও হেলাল নামে দুইজন এখনো নিখোঁজ। তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার রাজারকান্দি গ্রামে। ডুবুরিরা নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন।