ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কীর্তনখোলায় গ্রীন লাইনের ঢেউয়ে যাত্রীবাহী ট্রলারডুবি

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৫, ১৩ মার্চ ২০২২
কীর্তনখোলায় গ্রীন লাইনের ঢেউয়ে যাত্রীবাহী ট্রলারডুবি
কীর্তনখোলা নদীতে গ্রীন লাইনের ঢেউয়ে ট্রলারডুবি

বরিশালের কীর্তনখোলা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ঘটনার সময় বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী ওয়াটার ওয়েজ গ্রীন লাইন ট্রলারটির পাশ দিয়ে যাচ্ছিল বলে জানা গেছে। 

রোববার বিকেল ৩টার দিকে বরিশালের কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল সদর নৌ থানার ওসি হাসনাত জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রলারে থাকা সবাই সাঁতরে তীরে উঠতে পেরেছে।

Advertisement

আরো পড়ুন: বাবা-মায়ের ওপর অভিমান, বহুতল ভবন থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

স্থানীয়রা জানিয়েছে, বিকেল ৩টার দিকে ২৫-৩০ জন যাত্রী নিয়ে ট্রলারটি নদী পার হচ্ছিল। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা গ্রীন লাইন ঢাকায় যাচ্ছিল। গ্রীন লাইনের ঢেউয়ে মাঝ নদীতে যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়।

আশিকুর রহমান নামে এক যাত্রী বলেন, গ্রীন লাইনের ঢেউয়ে ট্রলারটি ভেঙে মুহূর্তে ডুবে যায়। যাত্রীরা কোনোমতে অন্যান্য নৌকা ও ট্রলারের সহায়তায় তীরে উঠতে পেরেছে। দিনের বেলা হওয়ায় কোনো প্রাণহানি হয়নি।

বরিশাল নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!